Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় জাপান

আগামী ২২ সেপ্টেম্বর প্রথমবার বাইশ গজে জাপানের মুখোমুখি হবে ভারত। ঐতিহাসিক সেই ম্যাচের দিন কয়েক পরেই আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসে ক্রিকেটে শুরু সোনা জয়ের লড়াই

ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় জাপান
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২২ সেপ্টেম্বর প্রথমবার  বাইশ গজে জাপানের মুখোমুখি হবে ভারত। ঐতিহাসিক সেই ম্যাচের দিন কয়েক পরেই আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসে ক্রিকেটে শুরু সোনা জয়ের লড়াই। যে দেশে বেসবল জনপ্রিয়, সেই দেশে ক্রিকেট কি পারবে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে? প্রশ্ন উঠছে। তবে সেই লক্ষ্যে সানো আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে ম্যাচকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপানের ক্যাপ্টেন কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে খেলব, এটা ভেবেই রোমাঞ্চ হচ্ছে। জাপানে ক্রিকেটের প্রসারে এই ম্যাচ রীতিমতো গুরুত্বপূর্ণ। ভারত ছাড়া আফগানিস্তান, নেপালের মতো দেশও খেলতে আসবে এশিয়ান গেমসে। কয়েক বছর আগে এসব ভাবাই যেত না।’ তবে নিছক অংশ নেওয়া নয়, ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে মরিয়া জাপান। কেন্ডেল বলেছেন, ‘এই ফরম্যাটে বিশ্বের সেরা টিমের বিরুদ্ধে খেলব আমরা। তবে সমীহ করব না। বরং নিজেদের প্রমাণ করার তাগিদ সঙ্গী হবে আমাদের।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ