Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের হাজারতম ম্যাচে নামছে জাপান-তিউনিসিয়া

রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ন’টায় জাপানের প্রতিপক্ষ তিউনিসিয়া। নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেক্সিকোর মন্তেরি স্টেডিয়াম।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে নামছে জাপান-তিউনিসিয়া
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ন’টায় জাপানের প্রতিপক্ষ তিউনিসিয়া। নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেক্সিকোর মন্তেরি স্টেডিয়াম। বিশ্বকাপের ইতিহাসে এটি এক হাজারতম ম্যাচ। স্বভাবতই বিশেষ আয়োজনও করেছে ফিফা। ম্যাচ পরিচালনায় দায়িত্বে রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ। তাঁর জার্সির হাতায় জ্বলজ্বল করবে সোনালি স্ট্রাইপের বিশেষ ব্যাজ। তাতে খোদাই করা রয়েছে-‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ।’ ফিফার রেফারি কমিটির প্রধান কলিনা এই ব্যাজ প্রকাশ্যে এনেছেন। গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করে জাপান। দু’বার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিলেন দোয়ান, নাকামুরা, কুবোরা। অন্যদিকে, সুইডেন ৫-১ গোলে হারায় তিউনিসিয়াকে। শোচনীয় পরাজয়ের পর বরখাস্ত করা হয় তাদের কোচকে। তবে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন জাপানকেই। তিউনিসিয়াকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখবে সামুরাইয়ের দেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ