Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ-মূর্তি দীঘার সমুদ্রে ভাসিয়েছিল জানা পরিবার

দীঘার সমুদ্র থেকে জগন্নাথদেবের মূর্তি উদ্ধার কোনও অলৌকিক ঘটনা নয়। স্থানীয় খাদালগোবরা গ্রামের কল্পনা জানার বাড়ির মন্দিরেই ছিল ওই  মূর্তিটি।

জগন্নাথ-মূর্তি দীঘার সমুদ্রে ভাসিয়েছিল জানা পরিবার
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘার সমুদ্র থেকে জগন্নাথদেবের মূর্তি উদ্ধার কোনও অলৌকিক ঘটনা নয়। স্থানীয় খাদালগোবরা গ্রামের কল্পনা জানার বাড়ির মন্দিরেই ছিল ওই  মূর্তিটি। সম্প্রতি কাঠের ওই মূর্তিতে ফাটল ধরায় ব্রাহ্মণদের পরামর্শে রবিবার বেলা ২টা নাগাদ জগন্নাথঘাটে সমুদ্রের জলে ওই মূর্তিটি তিনি ভাসিয়ে দিয়েছিলেন। এখন ওই ঘাটে সৌন্দর্যায়নের কাজ চলছে। স্থানীয় রাজমিস্ত্রিরা‌ই ঩মূর্তিটি তুলে এনেছিলেন। তারপর গোটা বিষয়টি নিয়ে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। পুরানের প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় যুক্তি, পাল্টা যুক্তি চলতে থাকে। সোমবার দীঘার খাদালগোবরার বাসিন্দা কল্পনা জানা বলেন, এক বছর আগে স্থানীয় একটি বস্তির জনাকয়েক যুবক ওই মূর্তিটি উদ্ধার করে আমাদের মন্দিরে এনেছিল। তারপর আমাদের দুর্গামন্দিরে ওই মূর্তি স্থাপন করার পর ব্রাহ্মণ দিয়ে পুজো করা হতো। মাস দু’য়েক আগে ওই মূর্তির মাথা এবং হাতে ফাটল ধরে। ওই অবস্থায় মূর্তিটি মন্দিরে রাখা ঠিক হবে কিনা তা জানতে ব্রাহ্মণের পরামর্শ নেওয়া হয়। তাঁদের পরামর্শ মতো রবিবার বেলা ২টা নাগাদ দীঘার পুরনো জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে ওই মূর্তি ভাসিয়ে দিয়েছিলাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ