Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

ফের চালু জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, আবারও শুরু অমরনাথ যাত্রা

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আংশিকভাবে চালু করা হল জম্মু-কাশ্মীর জাতীয় সড়ক

ফের চালু জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, আবারও শুরু অমরনাথ যাত্রা
  • ২ আগস্ট, ২০২৬ ১১:৫০
Prefer us on Google

শ্রীনগর, ২ আগস্ট: টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আংশিকভাবে চালু করা হল জম্মু-কাশ্মীর জাতীয় সড়ক। একদিনের বিরতির পর আজ রবিবারের ভোরে ফের জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ফের ভক্তদের অমরনাথ যাত্রা শুরু করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, এদিন ভোরে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে ১৭৭টি গাড়ির কনভয়ে মোট ৩ হাজার ৮৮৬ জন তীর্থযাত্রী বালতালের উদ্দেশে রওনা দেন বলে জানা গিয়েছে। এই তীর্থযাত্রীরা মধ্য কাশ্মীরের গন্দরবলের পথ ধরে অমরনাথ গুহা মন্দিরের দিকে যাত্রা শুরু করেন। সূত্র মারফত জনা গিয়েছে, গত ৩রা জুলাই থেকে শুরু হওয়া ৫৭ দিনের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষের বেশি ভক্ত ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র গুহা দর্শন করেছেন। 
এই বছরের যাত্রা শেষ হবে আগামী ২৮ আগস্ট। প্রবল বৃষ্টির জেরে উদমপুরের ঝাকানি থেকে রামবনের বানিহাল পর্যন্ত জাতীয় সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার শনিবার জম্মু থেকে তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছিল। দ্রুত মেরামতির কাজ চালিয়ে সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ, মূলত উদমপুরের সামরোলি এলাকায় দেওয়াল ব্রিজের কাছে একদিকের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে জানা গিয়েছে এখনও পর্যন্ত মেরামতির সম্পূর্ণ কাজ চললেও এদিন থেকে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিনের খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে যাত্রীদের যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ