Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেরলের কলেজে ৪০ বছর পর হার এসএফআইয়ের, জয়ী এবিভিপি

কেরলের ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজে দীর্ঘদিনের এসএফআই-দুর্গে বড়ো ধাক্কা। কলেজ ইউনিয়ন নির্বাচনে সবকটি আসনে জয় পেল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

কেরলের কলেজে ৪০ বছর পর হার এসএফআইয়ের, জয়ী এবিভিপি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরলের ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজে দীর্ঘদিনের এসএফআই-দুর্গে বড়ো ধাক্কা। কলেজ ইউনিয়ন নির্বাচনে সবকটি আসনে জয় পেল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এর ফলে দীর্ঘ চার দশকের এসএফআই-নিয়ন্ত্রণের অবসান হল ওই কলেজে। 

Advertisement

এবারের নির্বাচনে ইউনিয়নের ছটি প্রধান পদেই জয় পেয়েছে এবিভিপি। স্নিগ্ধা এম হরি চেয়ারপার্সন, আদিত্য টি এ ভাইস চেয়ারপার্সন এবং বিগ্নেশ ভাট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ম্যাগাজিন এডিটর হয়েছেন বিগ্নেশ ডি এবং আর্টস ক্লাব সেক্রেটারি হয়েছেন অঞ্জলি টি। ইউনিভার্সিটি ইউনিয়ন কাউন্সিলর পদে জয়ী হয়েছেন নিবেদ্যা কে এন। এতদিন এই সবকটি পদই ছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর। 
সম্প্রতি ত্রিপুনিথুরা পুরসভাতেও রাজনৈতিক পালাবদল হয়েছে। ৪৫ বছরের বাম-নিয়ন্ত্রিত শাসনের অবসান ঘটিয়ে পুরসভার দায়িত্ব নেয় বিজেপি। তার পরেই কলেজেও একই ধরনের পরিবর্তন দেখা গেল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এবিভিপির দাবি, এসএফআইয়ের ‘ছাত্রবিরোধী নীতি’ প্রত্যাখ্যান করেছে পড়ুয়ারা। সংগঠনের এক প্রতিনিধি বলেন, এই কলেজে জয় কেরলের অন্যান্য কলেজে এবিভিপির ইউনিটগুলিকেও উৎসাহিত করবে। আগের এসএফআই-পরিচালিত ইউনিয়নগুলি সংস্কৃত ভাষার প্রসারে যথেষ্ট উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেছে এবিভিপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ