Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ডিম থেরাপি’র শিকার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান

এবার পুরসভার চেম্বারে ঢুকে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়লেন বাসিন্দারা। এ ঘটনায় আলোড়ন ছড়াল স্থানীয় রাজনীতিতে।

‘ডিম থেরাপি’র শিকার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান
  • ৩০ জুলাই, ২০২৬ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার পুরসভার চেম্বারে ঢুকে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়লেন বাসিন্দারা। এ ঘটনায় আলোড়ন ছড়াল স্থানীয় রাজনীতিতে। বাতিল হয়ে গেল বোর্ড মিটিং। 

Advertisement

গতকালই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলের কাউন্সিলারদের একাংশ। মহকুমা শাসকের কাছে ৯ জন কাউন্সিলারের স্বাক্ষর করা কাগজ জমা পড়েছে। তবে বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলাররা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরো কাউন্সিলার আছেন। এই আবহে আজ, বৃহস্পতিবার বোর্ড মিটিং ডাকা হয়েছিল। তার মাঝেই ‘ডিম থেরাপির’ শিকার হলেন চেয়ারম্যান। অভিযোগ, চেয়ারম্যানকে যাঁরা ডিম ছোড়েন তাঁদের বিজেপির যুব মোর্চা ও যুব কংগ্রেসের দুই নেতা নিয়ে এসেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ