Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়নার আদলে তৈরি রাজবেশ, বিশাল হাতপাখার বাতাসে ঠান্ডা হন জগন্নাথ

অতীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কারুকাজ করা বিশাল আকারের হাতপাখা দিয়ে হাওয়া দেওয়া হতো

গয়নার আদলে তৈরি রাজবেশ, বিশাল হাতপাখার বাতাসে ঠান্ডা হন জগন্নাথ
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: অতীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কারুকাজ করা বিশাল আকারের হাতপাখা দিয়ে হাওয়া দেওয়া হতো। সেরকম একই ধরনের পাখা আনার পরিকল্পনা বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি রথ উৎসব কমিটির। এবার এই রথযাত্রার এটিই বড় আকর্ষণ। এছাড়া উল্টোরথের পরের দিন ছয় জুলাইয়ের বিশেষ আকর্ষণ, সোনার গয়নার আদলে তৈরি রাজবেশে জগন্নাথকে সাজানো। সাধারণ মানুষেরও তা দর্শনের সুযোগ আছে। কমিটির সিদ্ধান্ত, ২৭ জুন নব কলেবরে নির্মিত রথ জগন্নাথদের নিয়ে রাজপথে বের হবে। জগন্নাথকে ওই  হাতপাখা দিয়ে হাওয়া করা হবে। এই কাজে পারদর্শী একটি দল আনা হচ্ছে। তাতে থাকবে প্রায় ২০ জন। হবে পাখা নিয়ে নৃত্য পরিবেশন। উৎসব কমিটির সম্পাদক সঞ্জীব দাস বলেন, দীর্ঘদিন বাদে রথ রাজপথে নামবে। রথযাত্রার দিন শোভাযাত্রার আয়োজন হয়েছে। এর আকর্ষণীয় অংশটি হল হাতপাখা। রথের দিন বিকেল সাড়ে তিনটেয় চিত্রগঞ্জ কালীবাড়ি থেকে রথ বের হবে। তার আগে ওদিন ৫৬ ভোগ নিবেদন করা হবে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। শোভাযাত্রা আকর্ষণীয় করে তুলতে মহিলাদের ঢাকের দল আনা হচ্ছে। ঢাকের বোলের তালে ভগবানের নামগান করবেন ২০ ঢাকি। এছাড়া টিভির একটি পরিচিত নৃত্যের দলও থাকছে। থাকছে নাম সংকীর্তনের জন্যও আলাদা দল। রাজপথের উভয় দিকে অপেক্ষামান ভক্তরাও পুজো দিতে পারবেন। এ জন্য রথ আস্তে চলবে। ওদিন বজবজ চৌরাস্তার কাছে শিবমন্দিরে মাসির বাড়ি গিয়ে যাত্রা শেষ হবে। 

Advertisement

সেখানে সাতদিন থাকবেন জগন্নাথ। আগেই মণ্ডপ তৈরি করা হয়েছে। সাতদিন চলবে পুজোপাঠ চলবে। প্রতিদিন হবে প্রসাদ বিতরণ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ