অর্জুনের ভাইপোকে নিয়ে মন্তব্য, বিতর্কে জগদ্দলের বিজেপি বিধায়ক, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের মত জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। গঙ্গার ধারে জঞ্জাল পোড়ানোকে কেন্দ্র করে মন্ত্রী অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার। তিনি পুর ও নগরোন্নয়ন দপ্তরের অফিসারদের কাছে জানতে চেয়েছিলেন, জঞ্জাল পোড়ানোর নির্দেশ পাপ্পু সিং দিয়েছিলেন কি না? এই মন্তব্যকে কেন্দ্র করে জগদ্দল-ভাটপাড়া এলাকায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। বিধায়ক এবং তাঁর বিরোধী শিবির বিবৃতি, পালটা বিবৃতি দেওয়া শুরু করে।

Advertisement

বিজেপি নেতা উমেশ রায় প্রকাশ্যেই সাংবাদিকদের বলেন, অর্জুন সিং, পাপ্পু সিং না থাকলে গত বিধানসভা ভোটের আগে রাজেশ কুমার ফ্রি ঘুরতে পারতেন? অর্জুন আর পাপ্পুর দয়ায় তিনি জিতেছেন। ৪ মে পর্যন্ত মজদুর ভবনেই সারাদিন থাকতেন, এখন পাপ্পু সিংকে নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য করছেন। আমরা যদি ওনার সম্পর্কে বলতে শুরু করি, সেটা কি ভালো হবে? রাজেশ কুমারের ছেলে যা করছেন, তা সকলেই জানেন। রাজেশ কুমার বলেছেন, মানুষ সবই দেখছে। আমি জঞ্জাল পোড়াতে বারণ করেছিলাম। কে নির্দেশ দিয়েছে, সেটা জানতে চেয়েছিলাম। যা বিজেপির অন্দরে নতুন করে বিতর্কের শুরু জন্ম দিয়েছে। 
ভিবিজি রামজি প্রকল্পে যাতে বেশি সংখ্যক মানুষ কাজ পান, সেই লক্ষ্যে এদিন পানপুর বিডিও অফিসে পর্যালোচনা বৈঠক করেন রাজেশ কুমার। সেই বৈঠকে বারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল, বিডিও পরিমল দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে এবং বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।