Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কানের মঞ্চে জ্যাকলিন

গত বছর কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ডেবিউ করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অন্যান্য ভারতীয় তারকাদের সঙ্গে এই ঐতিহ্যবাহী মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি প্রশংসা কুড়িয়েছিল।

কানের মঞ্চে জ্যাকলিন
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

গত বছর কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ডেবিউ করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অন্যান্য ভারতীয় তারকাদের সঙ্গে এই ঐতিহ্যবাহী মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি প্রশংসা কুড়িয়েছিল। 

Advertisement

শোনা যাচ্ছে, চলতি বছর দ্বিতীয়বার কানের রেড কার্পেটে হাঁটবেন জ্যাকলিন। আজ থেকে শুরু হচ্ছে ৭৮তম কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতোই আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি ভারতীয় তারকারাও উপস্থিত থাকবেন এই মঞ্চে। এ বছর মেট গালার কার্পেটে ভারতের তারকারা নজর কেড়েছিলেন। কান উৎসবের মঞ্চেও তেমনই ঘটবে বলে মত সংশ্লিষ্ট মহলের। জ্যাকলিন ছাড়াও এবার রেড কার্পেটে দেখা যাবে আলিয়া ভাট, জাহ্নবী কাপুরকে। থাকবেন ঐশ্বর্য রাই বচ্চনও। সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শিত হবে ছবিতে। উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

Advertisement
সম্পর্কিত সংবাদ