নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার শব্দনগর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। সমিতির সাতটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। রবিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিরোধীরা কেউ মনোনয়ন দাখিল না করায় তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করেন কো-অপারেটিভ ইন্সপেক্টর। এই সমবায় সমিতিতে মোট ন’টি আসন। বাকি দুই আসনে তৃণমূলের তরফ থেকে দু’জনকে মনোনীত করা হবে। নওদার ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ বলেন, এই ব্লকের অধিকাংশ সমবায় সমিতিতে আমরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছি।



