সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল-২ ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় জোড়া প্রকল্পের শিলান্যাস হল শনিবার। মালিকানে পানীয় জলের সাবমার্সিবলের শিলান্যাস হয়। জেলাপরিষদের উদ্যোগে পাঁচলক্ষ টাকা বরাদ্দে এই কাজ হবে। এনায়েতপুরে নিকাশি সমস্যা দূর করতে চাঁচল-২ পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে ৩লক্ষ টাকায় ১০০মিটার নালা তৈরি করা হবে। শনিবার দুটি কাজের শিলান্যাস করেন মালদহ জেলাপরিষদের সদস্যা রেহেনা পারভিন। উপস্থিত ছিলেন চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও সমাজসেবী রাইহানুল হক সহ অন্যরা। দুটি প্রকল্পের বাস্তবায়নে শতাধিক পরিবার উপকৃত হবেন বলে দাবি জনপ্রতিনিধিদের।



