নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার হুগো বোমাসের জোড়া লক্ষ্যভেদে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারাল ওড়িশা এফসি। লোবেরার দলের অপর গোলদাতা ডোরি। জামশেদপুরের হয়ে জাল কাঁপান জর্ডন মারে ও স্টিফেন এজে। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে যষ্ঠ স্থানে লিগ শেষ করল ওড়িশা।



