সংবাদদাতা, রাজগঞ্জ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজগঞ্জ থানা ও বেলাকোবা ফাঁড়ির পুলিসের বড় সাফল্য পেল। রবিবার রাতে মোষ বোঝাই কন্টেনার আটক করা হয়। বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
রাজগঞ্জের টোলগেটে রাজগঞ্জ থানার পুলিস মোষ বোঝাই কন্টেনার আটক করে। ভিতর থেকে ২১টি মহিষ সেই সঙ্গে ২২টি মহিষ শাবক উদ্ধার করা করে। পুলিস সূত্রে খবর, গাড়িটি বিহার থেকে অসমের দিকে যাচ্ছিল। পুলিস দেখেই গাড়ির চালক পালানোর চেষ্টা করে। তবে সফল হয়নি। তাকে পাকড়াও করে পুলিস।
পাশাপাশি, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোবা ফাঁড়ির পুলিস রাজগঞ্জে ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৩৯টি মহিষ এবং ৪৪টি মহিষ শাবক উদ্ধার করেছে। তবে সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিস জানিয়েছে তদন্ত হচ্ছে। বেলাকোবা ফাঁরির ওসি কে টি লিপচা বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষ এবং মহিষ শাবকগুলোকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত পলাতক। সমস্ত ঘটনার তদন্ত হচ্ছে। রাজগঞ্জ থানার আইসি অনুভব মজুমদার বলেন, এরপর ফের অভিযান চালানো হবে।