Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ী নেতাজি কুঞ্জ

জয়ী নেতাজি কুঞ্জ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং(এনডিআরসিসি) টিমকে ৯৪ রানে হারাল নেতাজি কুঞ্জ(লালগোলা)। রবিবারের খেলায় দু’দলের দুই খেলোয়াড় সেঞ্চুরির দোড়গোড়ায় আউট হন। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নেতাজি কুঞ্জ নির্ধারিত ৩৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে। ফয়জুদ্দিন শেখ ৮৭ রান করেন। রান তাড়া করতে মাঠে নেমে এনডিআরসিসি ৩৫ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে পারে। সুপ্রতীক পাল ৯৭ রানে আউট হন। এদিন অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে কান্দি সিএ দলকে ৩৫ রানে হারাল নেতাজি কুঞ্জ। প্রথমে ব্যাট করে নেতাজি কুঞ্জ ২৫ ওভারে দশ উইকেট হারায়। কান্দির সামনে জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্য রাখে। ব্যাট করতে নেমে নেতাজি কুঞ্জের বোলিংয়ের সামনে ২৪ ওভারেই দশ উইকেট হারায় কান্দি সিএ। তারা মাত্র ৯৯ রান তুলতে পারে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, ছুটির দিনে দু’টি ম্যাচ দেখতে বহু মানুষ মাঠে এসেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ