সংবাদদাতা নবদ্বীপ: নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে নয়দলীয় টি-২০ লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ৯ উইকেটে জয়ী হল নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব। রবিবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে এই টুর্নামেন্টে নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব ও স্বরূপগঞ্জ হিরোজ ক্লাব মুখোমুখি হয়। টসে জিতে হিরোজ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ১৮.১ ওভারে ১০উইকেটে মাত্র ৮২রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব ৪.৪ ওভারে এক উইকেটে ৮৭রান করে সহজ জয় পেয়ে যায়।



