সংবাদদাতা, শিলিগুড়ি: রবিবার শিলিগুড়ি প্রথম ডিভিশন ক্রিকেটে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘকে হারাল কিশোর সঙ্ঘ। এদিন প্রথম ম্যাচে মাটিগাড়ার চাঁদমণির মাঠে ৭৭ রানে জিতল কিশোর সঙ্ঘ। প্রথমে ব্যাট করে কিশোর সঙ্ঘ ২৫ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে। জবাবে রামকৃষ্ণের ইনিংস ২৩ ওভারে ৯০ রানে গুটিয়ে যায়। ৬৪ বলে ৬৩ রান করে ম্যাচের সেরা হন কিশোরের রবীন চৌধুরী।



