Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয় জোহার মেলা

জয় জোহার মেলা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার খড়িবাড়ির থানঝোড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ, শিলিগুড়ি ডাব্লুবিএসআরডি প্রজেক্ট ডিরেক্টর মৌসুমী পাত্র, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায়সিনহা, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ।
Advertisement
আদিবাসী নৃত্য ও ধামসা মাদল বাজিয়ে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দু’দিনব্যাপী এই মেলায় ভলিবল প্রতিযোগিতা, ৭টি গ্ৰাম্য খেলা, আদিবাসী নৃত্য ও আদিবাসী ফ্যাশন শোর মত কর্মসূচি হবে। এদিকে ওই চা বাগানে হাতি ও চিতাবাঘের আতঙ্ক রয়েছে। এজন্য এই দুইদিন বনদপ্তরকে নিয়মিত টহল দিতে বলেছেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। 
সম্পর্কিত সংবাদ