সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে সোমবারের খেলায় জয়ী হয়েছে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৯৭ রানে ব্লিস–কে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব। দলের হয়ে শেখ সাবিউদ্দিন সর্বোচ্চ ৫০ রান করেন। তাঁর ৬৭ বলের ইনিংস ১টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি দিয়ে সাজানো। এছাড়াও ইউসুফ আলি ৪১, শেখ মানিক ৩৩ এবং অবিনাশ রায় ২২ রান করেন। ব্লিস–এর হয়ে আদর্শ ঘোষ ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। জবাবে ২৭.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ব্লিস-এর ইনিংস।



