Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ী দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব

জয়ী দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগে জয় পেল দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব। শুক্রবার এমএএমসি মাঠে তারা ভারতী ভলিবল ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে দেয়। এদিন প্রথমে ব্যাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান তোলে ভারতী ভলিবল ক্লাব। দলের হয়ে অধিনায়ক অলোককুমার রায় সর্বোচ্চ ২৫ রান করে। রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারে ২ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটিঙ্গেল ক্লাব। দলের হয়ে শুভজিৎ দে ৬০ ও সোহম রায় ৪৭ রান করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ