Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ী দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব

জয়ী দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে দুর্গাপুর আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাব। এদিন এমএএমসি মাঠে তারা ৭ উইকেটে সন্ধানী সংঘকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে সন্ধানী সংঘ। রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ৩ উইকেটে ১৪১ রান তুলে ম্যাচ জিতে নেয় নাইটিঙ্গেল ক্লাব। 
Advertisement
মহিলা ফুটবলে জয়ী সুভাষচন্দ্র বয়েজ ক্লাব: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগে এদিন বড় ব্যবধানে জয় পেয়েছে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। এদিন বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে তারা ৫-১ গোলে নতুনডাঙা বিবেকানন্দ শক্তি সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন উর্মিলা কিস্কু। এছাড়াও পূর্ণিমা কিস্কু, শ্রাবণী হাঁসদা ও চৈতালি হেমব্রম একটি করে গোল করেন। বিবেকানন্দ শক্তি সংঘের হয়ে অন্তরা ডোম ব্যবধান কমান। অন্যদিকে, মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে বৃহস্পতিবার ইস্পাতনগরী দিশারী সংঘ ও পলাশডিহা আদিবাসী সংঘের খেলাটি ড্র হয়েছে।  
সম্পর্কিত সংবাদ