সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার মেখলিগঞ্জ ব্লকে দু’টি পৃথক দুর্ঘটনায় এক মহিলা সহ পাঁচজন জখম হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটেছে, জামালদহ গ্রাম পঞ্চায়েতের হরিরবাড়ি এলাকায়। সেখানে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে তিনজন জখম হন। অপর ঘটনাটি ঘটে, কেশারহাটে। অসতর্কতার জেরে ধান ঝাড়াই করা মেশিনে হাত ঢুকে যাওয়ায় এক কিশোর জখম হয়েছে। একই ঘটনায় এক মহিলাও আহত হয়েছেন। উভয় ঘটনায় জখমদের চিকিৎসার জন্য জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে।



