Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই  

ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ইয়াবা ট্যাবলেট সহ দু’জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস। ধৃতদের নাম জায়েম হোসেন ও ওয়াসিম শেখ। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকার শাহবাজপুরের সাদরিটোলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে মোট ১১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। রাতে গোলাপগঞ্জের নাকা পয়েন্টে চেকিংয়ের সময় দু’জনকে আটক করা হয়। তারপর তল্লাশি নিতেই উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেটগুলি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ