Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয় আইভরি কোস্টের

সোমবার দিনের শুরুতেই বিশ্ব ফুটবলের মহারণে হড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। এদিন ভারতীয় সময় সাড়ে চারটের ভোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট এবং ইকুয়েডর।

হড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয় আইভরি কোস্টের
  • ১৫ জুন, ২০২৬ ০৯:২১
Prefer us on Google

ফিলাডেলফিয়া: সোমবার দিনের শুরুতেই বিশ্ব ফুটবলের মহারণে হড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। এদিন ভারতীয় সময় সাড়ে চারটের ভোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট এবং ইকুয়েডর। ধারে ভারে ‘ই’ গ্রুপের দুটো দলকেই ফুটবল বিশেষজ্ঞরা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু মাঠের লড়াইতে দেখা গেল চোখ ধাঁধানো লড়াই করল দুটো দলই। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে আমাদ দিয়ালোর গোলে শেষ হাসি হাসলো দিদিয়ের দ্রোগবার দেশ।

Advertisement

 আইভরি কোস্ট জিতলেও, এদিন ম্যাচের ফলাফল যে কোন দেশের পক্ষে হতে পারতো। দু দলের জন্যই ম্যাচের ভিলেন হয়ে ওঠে ক্রসবার। কারণ, ইকুয়েডরের দুটি শট এবং আইভরি কোস্টের একটি শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ৯০ মিনিটে করা গোলে আইভরি কোস্ট জিতলেও গোটা ম্যাচ বলেন নিয়ন্ত্রণ বেশি রাখল ইকুয়েডর। ৫১ শতাংশ ভুল পজিশন ছিল লাতিন আমেরিকার দেশটির দখলে। এই ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে আইভরি কোস্ট ‘ই’ গ্রুপের লিগ টেবিলের ২ নম্বরে উঠে এলো। এর আগে রবিবার রাতের এই গ্রুপের অপর ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে এক নম্বরে রয়েছে জার্মানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ