Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল

ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
কলকাতায় শুরু হল ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি প্রেক্ষাগৃহে সমসাময়িক বিষয়ের ওপর নির্মিত ইউরোপের ছবি নিয়ে তিনদিনের ফিল্ম উৎসব চলছে। ভারতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিয়েটিভ আর্টস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। কলকাতা ক্রিয়েটিভিটি সেন্টার ছাড়াও দি ক্রিয়েটিভ আর্টস অ্যাকাডেমি, ম্যাক্সমুলার ভবন, আর্টস একর ফাউন্ডেশন এবং অ্যালায়েন্স ফ্রান্সেস ডিউ বেঙ্গলের প্রেক্ষাগৃহে ছবি দেখানো হবে। ইউরোপের বিভিন্ন দেশের ৩১টি ভাষার ২৬টি পুরস্কারপ্রাপ্ত ছবি দেখার জন্য প্রবেশাধিকার অবাধ।
কলি ঘোষ
Advertisement
সম্পর্কিত সংবাদ