Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারের গৌড়িপুরে বধূর অস্বাভাবিক মৃত্যু

ইটাহারের গৌড়িপুরে বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ছেলের বিয়ে ঠিক হয়েছিল ১০ ডিসেম্বর। তার আগে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইটাহারের চুড়ামণ গৌড়িপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত বধূর নাম লক্ষ্মী দাস (৪৬)। পরিবারের লোকজন জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও সব স্বাভাবিক ছিল। রাতের খারার খেয়ে সবাই যে যার ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকালেও সব ঠিক ছিল। মৃত বধূর স্বামী সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কাজ করছিলেন। ছেলে ঘরে ঘুমিয়ে ছিলেন। এরপর ছেলে ঘুম থেকে উঠে দেখেন মা বাড়ির একটি গাছে ঝুলছে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠায়। ছেলে শক্তি দাস বলেন, সামনের মাসে আমার বিয়ে। তার আগে মা কেন এমন করল বুঝতে পারছি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ