Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারের দুর্গাপুর পাটহাটি মোড়ে লরির ধাক্কায় টোটোযাত্রীর মৃত্যু  

ইটাহারের দুর্গাপুর পাটহাটি মোড়ে লরির ধাক্কায় টোটোযাত্রীর মৃত্যু
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু এক টোটোযাত্রীর। জখম হয়েছেন আরও তিনজন। ইটাহারের দুর্গাপুর পাটহাটি মোড় এলাকার এই ঘটনা। ট্রাফিক ব্যবস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়ে প্রায় আধঘণ্টা বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতের নাম নবাব আলি (৬১)। বাড়ি ইটাহারের সুরুনে। অন্য যাত্রীদের বাড়ি ইন্দ্রান, বাসথুপি, রাধানগর। 
Advertisement
বুধবার রায়গঞ্জের দিক থেকে ইটাহারে আসছিল টোটোটি। পাটহাটি মোড় এলাকায় ইটাহারমুখী একটি লরি টোটোর পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। টোটোর যাত্রীরা জাতীয় সড়কে ছিটকে পড়েন এবং দুমড়ে মুচড়ে যায় টোটোটি। দুর্ঘটনার বিকট আওয়াজে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। চার জখমকে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। মেডিক্যালেই চিকিত্সাধীন অবস্থায় মারা যান নবাব। 
পাটহাটি মোড়ে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।  ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে মালদহ ও রায়গঞ্জ রুটে আটকে পড়ে বহু সরকারি ও বেসরকারি বাস, গাড়ি। পথ দুর্ঘটনা ও অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। লরিটিকে ১০ কিমি দূরে ইটাহার চৌরঙ্গী মোড় থেকে আটক করে থানায় নিয়ে আসে। 
সম্পর্কিত সংবাদ