Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে টোটো চোর সন্দেহে গ্রেপ্তার যুবক

ইটাহারে টোটো চোর সন্দেহে গ্রেপ্তার যুবক
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: টোটো চোর সন্দেহে গ্রেপ্তার কালিয়াগঞ্জের এক যুবক। ধৃতের নাম রোহিত চৌহান। বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন বটতলি এলাকায়। 
Advertisement
ইটাহারের মানাইনগরের বাসিন্দা সহিদুল ইসলামের বাড়ি সামনে থেকে রাতের অন্ধকারে টোটো চুরি হয় গত বছর। সহিদুল থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আগেও দুজনকে গ্রেপ্তার করে পুলিস। রোহিতকে শনিবার সন্ধ্যায় ইটাহার চৌরঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানায়, চৌরঙ্গী এলাকায় টোটো চুরির ছক করছিল রোহিত। টোটো চুরি চক্রের কিনারা করতে রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে দু’দিনের হেফাজতে নিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ