Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে ট্রাক্টরে ধাক্কা ডাম্পারের, জখম ৪

ইটাহারে ট্রাক্টরে ধাক্কা ডাম্পারের, জখম ৪
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়ক কর্তৃপক্ষের ট্রাক্টরের পিছনে ধাক্কা ডাম্পারের। ঘটনায় জখম ৪ জন। সোমবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দশমথ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। এদিন জাতীয় সড়কের নানা সরঞ্জাম বোঝাই করে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। সেসময় রায়গঞ্জমুখী অন্য একটি ডাম্পার পিছন থেকে ট্রাক্টরে ধাক্কা মারে। ট্রাক্টর ট্রলি উল্টে জখম হন জাতীয় সড়ক কর্তৃপক্ষের চারকর্মী। তাঁদের প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাঁদের মালদহ মেডিক্যালে রেফার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ