সংবাদদাতা, ইটাহার: বাড়ির সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম সাত বছরের এক শিশু। বুধবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের গোঁসাইপুর গ্রামে। শিশুটি বাড়ির বাইরে ইটাহার-চাঁচল রাজ্যসড়কের ধারে খেলছিল। সেসময় ইটাহারমুখী একটি লরি শিশুটিকে ধাক্কা মারে। লরিটিকে আটকে রেখে স্থানীয়রা গুরুতর জখম শিশুটিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস।



