Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে তৃণমূলের আনন্দ মিছিল  

ইটাহারে তৃণমূলের আনন্দ মিছিল
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। ইটাহারের চূড়ামণ, দূর্লভপুর সহ বিভিন্ন এলাকায় শতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিলে পা মেলান বিধায়ক মোশারফ হুসেন। বিধায়ক জানান, কেন্দ্রের কাছে এক টাকাও না নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করলেন। তাই আমাদের এই আনন্দ মিছিলের আয়োজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ