Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহার সদরের সার্ভিস রোডে জমছে আবর্জনা, বিরক্ত মানুষ

ইটাহার সদরের সার্ভিস রোডে জমছে আবর্জনা, বিরক্ত মানুষ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ইটাহারে রাস্তার ধারে জমছে আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ট ইটাহারবাসী। আবর্জনা পরিষ্কার করতে প্রশাসন উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হলেও কেন আবর্জনা সংগ্রহ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন ইটাহারের মানুষ।
Advertisement
অভিযোগ, ইটাহার সদর এলাকায় যত্রতত্র পড়ে থাকছে আবর্জনা। নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় বাসিন্দারা যেখানে-সেখানে বাড়ির নোংরা ফেলছেন। সেই আবর্জনা নিয়মিত পরিষ্কার হচ্ছে না। 
শ্যামাপল্লি পাড়ায় জাতীয় সড়কের ধারে, সার্ভিস রোডের পাশে বাড়ির যাবতীয় পচনশীল ও অপচনশীল আবর্জনা পড়ে থাকছে। সেই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বিরক্ত চিকিৎসা করাতে আসা মামুনি মার্ডি। বলেন, নাকে কাপড় দিয়ে এখানে বসে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা শ্যামাপদ মণ্ডল জানান, আবর্জনা সরাতে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। 
ইটাহারের চালুনিয়ায় কঠিন বর্জ্য প্রকল্প চালু হয়েছে বেশ কয়েক মাস আগে। ব্লক প্রশাসন ইতিমধ্যে প্রতিটি পঞ্চায়েতকে বর্জ্য সংগ্রেহের টোটো দিয়েছে। তারপরও ইটাহার সদর এলাকায় আবর্জনা পড়ে থাকছে। বিডিও দিব্যেন্দু সরকার বলেন, ইতিমধ্যে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বৈঠক হয়েছে। দ্রুত ব্লকের প্রতিটি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের কাজ চালু হবে। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ