Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে লোহার রড দিয়ে মারধর করে বাইক, টাকা ছিনতাই

ইটাহারে লোহার রড দিয়ে মারধর করে বাইক, টাকা ছিনতাই
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: রাতের অন্ধকারে এক ব্যক্তিকে রাস্তা আটকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এমনকী দুষ্কৃতীরা বাইক, মোবাইল, টাকা সহ অন্যান্য সামগ্রীও ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের বাড়িওল গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে বাড়িওলের বাসিন্দা মিঠুন আলি পার্শ্ববর্তী ডোহল গ্রামে যাত্রাপালা দেখতে যান। 
Advertisement
গভীর রাতে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে তুরুক মোড়ে তাঁকে আটকায় আজগর আলি সহ চার সঙ্গী। এরপর মিঠুনকে লোহার রড দিয়ে ব্যপক মারধোর করা হয়। তাঁর মোবাইল ফোন, বাইক, নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী ছিনতাই করা হয়। মিঠুনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ও পরে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। মিঠুনের ভাই সাদ্দাম হুসেন বলেন, আমরা আজগর সহ পরঁচ জনের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 
সম্পর্কিত সংবাদ