সংবাদদাতা, পুরাতন মালদহ: ইটাহার থানার ময়না সংলগ্ন চেকপোস্ট এলাকায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনা। বুধবার তাঁর দেহ ময়নাতদন্তে জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম ফজিলউদ্দিন বয়স (৭৫)। বাড়ি ইটাহার থানার চেকপোস্ট এলাকায়। সাইকেল নিয়ে বাজার যাওয়ার সময় ফজিলউদ্দিনকে একটি গাড়ি ধাক্কা মারে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। গাজোল থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। সেটা ইটাহার থানায় পড়ে। গাজোল হাসপাতালে দেহ ছিল।



