মিলান: ক্রিকেট বিশ্বকাপে ইতালি। আগামী বছর টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ভারতে। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও রানরেটে এগিয়ে থাকার কারণে ছাড়পত্র পায় ইতালি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে তারা। জবাবে ১৬.২ ওভারে এক উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ডাচরা (১৩৫)।



