Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের দুরন্ত ফর্মই চাপে রাখছে দিল্লি ক্যাপিটালসকে

চলতি আইপিএলে ঘরের মাঠে অপরাজিত বিরাট কোহলিরা। তিনটি খেলে জিতেছে তিনটিতেই। সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে।

বিরাটের দুরন্ত ফর্মই চাপে রাখছে দিল্লি ক্যাপিটালসকে
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু: চলতি আইপিএলে ঘরের মাঠে অপরাজিত বিরাট কোহলিরা। তিনটি খেলে জিতেছে তিনটিতেই। সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। সেই লক্ষ্যেই শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা।

Advertisement

আরসিবি’র ব্যাটিংয়ের বড় ভরসা বিরাট কোহলি। দুরন্ত ফর্মে আছেন ভিকে। আর সেটাই দিল্লির কাছে মাথাব্যথার বড় কারণ। গত ম্যাচেও ৪৯ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। কোহলিকে ঘিরে শনিবার যথারীতি উদ্বেলিত হবে গ্যালারি। শুরুতে ফিল সল্টের সঙ্গে কোহলির পার্টনারশিপ ক্লিক করে গেলে কপালে দুঃখ রয়েছে দিল্লির বোলারদের। ক্যাপ্টেন রজত পাতিদার দুরন্ত ফর্মে। পাশাপাশি টিম ডেভিড, দেবদূত পাদিক্কাল, জিতেশ শর্মার মতো ব্যাটাররা জ্বলে ওঠার ক্ষমতা রাখেন। বেঙ্গালুরুর বোলিংও বেশ শক্তিশালী। পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার ও জস হ্যাজলউডের মতো দু’জন তারকা আছেন। স্পিনে সুয়াশ শর্মার সঙ্গী হতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া।
অন্যদিকে, পর পর দুটো ম্যাচ হেরে প্রবল চাপে দিল্লি  ক্যাপিটালস। হারের হ্যাটট্রিক এড়ানোর কঠিন চ্যালেঞ্জ অক্ষরদের সামনে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে লোকেশ রাহুলরা ঘুরে দাঁড়াতে সফল হন কিনা, সেটাই দেখার। দিল্লির ব্যাটিংকে প্রথম দিকে ভরসা জুগিয়েছিলেন সমীর রিজভি। আচমকাই তাঁর ফর্মে ঘাটতি চোখে পড়ছে। শুরুতে পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল বড় পার্টনারশিপ গড়ে দিলে বাকি ব্যাটাররা অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। মিডল অর্ডারে বড় ভরসা ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস ও ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।
বিরাট কোহলিদের থামাতে গেলে দিল্লির বোলারদের বাড়তি পরিশ্রম করতে হবে। বিশেষ করে নতুন বলে মুকেশ কুমার, লুঙ্গি এনগিডি কিংবা টি নটরাজনের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। তবে স্পিনার দিয়ে বোলিং শুরু করিয়ে চমক দিতে পারে দিল্লি। সেক্ষেত্রে অক্ষর হতে পারেন সেরা অপশন। তাছাড়া স্পিনে দিল্লির বড় ভরসা চায়নাম্যান কুলদীপ যাদব।

Advertisement
সম্পর্কিত সংবাদ