Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে ফাঁকা বাড়িতে চুরি

ইস্টার্ন বাইপাসে ফাঁকা বাড়িতে চুরি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ফের এনজেপি থানা এলাকায় চুরির ঘটনা ঘটল। ফাঁকা বাড়ি পেয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বাড়ির মালিক ও স্ত্রী কাজে বেরিয়ে যান। কাজ শেষে রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে ঢুকে দেখেন  আলমারি থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে পৌঁছে এনজেপি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ