Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ৪

ইস্টার্ন বাইপাসে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ৪
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারল ছোট গাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটি শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসে ঘটে। এই ঘটনায় শিশু সহ গাড়ি চার যাত্রী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশিঘর মোড় থেকে গোরা মোড়ের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ