Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে বৃদ্ধার গলার চেন ও কানের দুল ছিনতাই

ইস্টার্ন বাইপাসে বৃদ্ধার গলার চেন ও কানের দুল ছিনতাই
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ২৪ ঘণ্টার মধ্যে ফের এনজেপি থানা এলাকায় মহিলাকে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধায় ইস্টার্ন বাইপাসে ঠাকুরনগর এলাকায় এক বৃদ্ধাকে রাস্তার মধ্যে কিছু দুষ্কৃতী মুখ চেপে ধরে মারধর করে তাঁর গলা থেকে সোনার চেন ও কানের দুল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বুধবার বিকেলে একই ভাবে ফুলবাড়ির পূর্ব ধনতলায় এক মহিলা সাইকেলে করে যাওয়ার সময় তাঁর পিছন থেকে বাইকে করে এসে এক যুবক ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সেই ব্যাগে মোবাইল ফোন ও টাকা ছিল। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু’টি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এনজেপি থানা এলাকায় ঠাকুরনগরেন বাসিন্দা বৃদ্ধা সরস্বতী মণ্ডল বলেন, ছেলের বাড়িতে যাচ্ছিলাম। ইস্টার্ন বাইপাস উঠতেই কিছু যুবক এগিয়ে এসে মুখ চেপে ধরে। তারপরমারধর করে গলায় পরে থাকা সোনার চেন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।এনজেপি থানার সাদা পোশাকের পুলিস এসেছিল। তাদের সবটাই জানিয়েছি। এনজেপি থানার পুলিস জানিয়েছে, এদিনের ঘটনার কোনও লিখিত অভিযোগ হয়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হবে। পুলিসের প্রথমিক অনুমান,  একটি চক্র পরিকল্পিতভাবে এই কাজ করছে। এর সঙ্গে শুধু স্থানীয় না, বহিরাগতরাও জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ