Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

ইস্তফা দিলেন মমতা কুলকার্নি

ইস্তফা দিলেন মমতা কুলকার্নি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি। সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে মমতা জানিয়েছেন, কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। যদিও তিনি জানান, সাধ্বী হিসেবে আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে চান তিনি। গত মাসে পুণ্যকুম্ভ চলাকালীন মহামণ্ডলেশ্বর ঘোষণা করা হয়েছিল মমতাকে। তাঁকে ঘিরে বিতণ্ডা হয় আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাসের মধ্যে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ