Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের প্রতিবাদ

বৈষম্যপূর্ণ রেফারির বিরুদ্ধে গর্জে উঠল ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। বুধবার শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলকে হারানোর চক্রান্তের অভিযোগে মিছিল করে প্রতিবাদ জানায়।

ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের প্রতিবাদ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: বৈষম্যপূর্ণ রেফারির বিরুদ্ধে গর্জে উঠল ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। বুধবার শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলকে হারানোর চক্রান্তের অভিযোগে মিছিল করে প্রতিবাদ জানায়। এই ফ্যান ক্লাবের অন্যতম কর্তা অনুপ বসু বলেন, ইস্ট বেঙ্গলকে প্রতিযোগিতা থেকেই ছিটকে দেওয়ার জন্য সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং এফএসডিএল প্রথম থেকে চক্রান্ত করছে। তাই ইস্ট বেঙ্গল যাতে জিততে না পারে সেজন্য বৈষম্যমূলক রেফারিং হচ্ছে। ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও অনায্য পেনাল্টি দিয়ে, লাল কার্ড দেখিয়ে  ইস্টবেঙ্গলকে আটকানো হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ