Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভায় এয়ারপোর্টের মসজিদ প্রসঙ্গ

বিমানবন্দর সম্প্রসারণ ও রানওয়ে বাড়ানোর ক্ষেত্রে মূল সমস্যা হয়ে রয়েছে একটি মসজিদ। সেটি সরানোর জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার।

বিধানসভায় এয়ারপোর্টের মসজিদ প্রসঙ্গ
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দর সম্প্রসারণ ও রানওয়ে বাড়ানোর ক্ষেত্রে মূল সমস্যা হয়ে রয়েছে একটি মসজিদ। সেটি সরানোর জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার। বৃহস্পতিবার রাজ্য বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সৌরভ বলেন, বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ দরকার। তাহলে আরো আন্তর্জাতিক বিমান চলাচল করতে পারবে। কিন্তু বিমানবন্দর চত্বরে একটি ধর্মীয় পরিকাঠামো বাধা হয়ে রয়েছে। এই কারণে নতুন রানওয়ের কাজ করা যাচ্ছে না। তাই সেই বিষয়টি রাজ্য প্রশাসন যথাযথ গুরুত্ব দিয়ে দেখুক। প্রসঙ্গত, বিমানবন্দরের মধ্যে একটি মসজিদ রয়েছে। সেটি সরানোর বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। এই বিষয়ে মাঝেমধ্যেই কথাবার্তা হয়। বাংলায় বিজেপি সরকার আসার পর এই মসজিদটি সরানো নিয়েও বিভিন্ন মহলে কথা চালাচালি হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে মসজিদ সরানোর বিষয়টি বিধানসভার অধিবেশনে তুলে ধরলেন বিজেপি বিধায়ক সৌরভ সিকদার। পাশাপাশি বিধায়কের দাবি, বিমানবন্দরের পার্শ্ববর্তী অঞ্চলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ