প্রযুক্তিগত ত্রুটির জের। উৎক্ষেপণের মাত্র চার দিনের মাথায় বিপত্তির মুখে পড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র শততম মিশন। জানা গিয়েছে, গত বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণের পর এদিন, রবিবার ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘এনভিএস-২’এ ধরা পড়েছে প্রযুক্তিগত ত্রুটি। নিজেদের ওয়েবসাইটে ইসরোর তরফে বলা হয়েছে, কক্ষপথ পরিবর্তনের সময় থ্রাস্টারগুলিকে জ্বালানোর জন্য অক্সিডাইজার ভর্তি করার ভালভগুলি খোলা যায়নি। আর সেই কারণেই উপগ্রহটিকে নির্দিষ্ট অরবিটাল স্লটে স্থাপন করার প্রক্রিয়াটিও সফল হয়নি।



