সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরে টোটো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই পুর কর্তৃপক্ষের। টোটোর দৌরাত্ম্যে অতিষ্ট শহরের বাসিন্দারা কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, দিন দিন টোটোর সংখ্যা বাড়ছে। রাস্তায় বের হলেই বেশি সংখ্যক টোটো চোখে পড়ছে। এতে যানজটের সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে টোটো নিয়ন্ত্রণ করা না হলে শহরে যানজট সমস্যা আরও বৃদ্ধি পাবে। তাই টোটো নিয়ন্ত্রণের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল।
Advertisement
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, শহরের মূল সড়ক সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণের কাজ শেষ হতে আরও দু’মাস সময় লাগবে। ওই কাজ শেষ হওয়ার পরেই টোটো নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাফিক পুলিসের সঙ্গে বৈঠক করে পদক্ষেপ করা হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ৫০০ টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। কিন্তু শহরের রাস্তায় এখন কয়েক হাজার টোটো চলছে। অধিকাংশ টোটোই বিনা রেজিস্ট্রেশনে চলছে। গ্রামাঞ্চল থেকে প্রচুর টোটো শহরে চলছে। সংলগ্ন বিহার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে টোটোও শহরে চলছে।
ফলে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। অফিস ও স্কুল কলেজের সময়ে যানজট সমস্যা বেশি হয়। বাজার এলাকায় সরু রাস্তা, এবং সেই সঙ্গে রাস্তায় ফল, সব্জির দোকান রয়েছে। এর মধ্যেই টোটো চলাচল করায় বাজার এলাকায় যানজট তীব্র আকার নেয়।
ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের (ফিটো) সভাপতি কানাইয়ালাল বোথরা বলেন, যত্রতত্র টোটো পার্কিং হয়ে থাকে। বাজারের রাস্তায় টোটো দাঁড়িয়ে থাকায় যানজটের কারণে ক্রেতাই ঢুকছে না। এতে ছোট ব্যবসায়ীরাও মার খাচ্ছে। পুরসভা কর্তৃপক্ষ, মহকুমা প্রশাসন ও পুলিস প্রশাসনের কাছেও দাবি জানিয়েছি যাতে টোটো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। কিন্ত প্রশাসনের তেমন উদ্যোগ দেখছি না।