সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুলিস জেলা এলাকায় ছিনতাইবাজ দুষ্কৃতী গ্যাং ফের সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় এমনটাই মনে করছেন গোয়েন্দারা। বিহার লাগোয়া ইসলামপুরে ছিনতাই বেড়ে যাওয়ায় চিন্তিত পুলিস প্রশাসনও। দুষ্কৃতীদের গতিবিধির উপর নজর রাখতে বিহার সীমানা এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিস।
Advertisement
গত ২৬ ডিসেম্বর চোপড়ার কালাগছে দিনে দুপুরে এক মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত রবিবার সন্ধ্যায় চোপড়ার সোনাপুর থেকে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতী। গত সোমবারও ইসলামপুরের ওলিপুরমোড় এলাকায় এক সিএসপি’র মালিককে বুকে পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ ৩৩ হাজার টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। প্রতিটি ঘটনায় পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।
ইসলামপুরের এসপি জবি থমাস বলেন, শীত শুরু হতেই দুষ্কৃতীদের গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে একের পর এক ছিনতাই হচ্ছে। প্রতি ক্ষেত্রেই পুলিস তত্পরতার সঙ্গে কাজ করছে। গোটা পুলিস জেলা এলাকায় পুলিসের নজরদারি বাড়ানো হয়েছে। বিহার সীমানায় নাকা চেকিং বাড়ানো হয়েছে।
ইসলামপুর পুলিস জেলার ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া ও ডালখোলা থানা বিহার সীমানা লাগোয়া। একাধিক অপরাধমূলক ঘটনায় বিহারের দুষ্কৃতীদের যোগ থাকার তথ্য উঠে আসে। চোপড়া ও ইসলামপুরে ছিনতাইয়ে কি বিহার যোগ রয়েছে? এসপি বলেন, দুই দিকেরই দুষ্কৃতীদের যোগ আছে।
চোপড়ায় মহিলার টাকা ছিনতাইয়ের ঘটনায় জলপাইগুড়ি জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওলিপুরমোড় এলাকায় সিএসপি’র মালিকের ছিনতাই কাণ্ডে বিহারের পাহাড়কাট্টা এলাকায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামপুর পুলিস জেলা ভিনজেলা ও ভিনরাজ্যের দুষ্কৃতীদের ‘মুক্তাঞ্চল’ হয়ে ওঠায় সজাগ হয়েছে প্রশাসনও।