সংবাদদাতা, বহরমপুর: বাজার করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ইসলামপুর পাহাড়পুর গ্রামীন সড়কের উপর সততলা এলাকায়। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। মৃতের নাম সোনারুল শেখ(২৬)। বাড়ি ইসলামপুর থানার নটখালিতে।
Advertisement
ভিন রাজ্য থেকে ছ’’দিন আগে বাড়ি এসেছিলেন সোনারুল। বুধবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বাইক নিয়ে বেরিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। সততলায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা মারেন। গুরুতর জখম অবস্থায় প্রথমে নসিপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ও পরে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হয়। রাতেই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের দাদা সামাউল শেখ বলেন, ছ’দিন আগে কাজের জায়গা থেকে বাড়ি এসেছিল। বুধবার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। তার আগেই দুর্ঘটনায় মৃত্যু হল।



