সংবাদদাতা, ডোমকল: মাথাটা অক্ষত রয়েছে। গলায় রয়েছে কাটা দাগ। হাত, বুক সহ ধড়ের বেশিরভাগ অংশের মাংস খুবলে খেয়েছে শিয়াল-কুকুরে। বুধবার ইসলামপুরের ঈশাননগরে অজ্ঞাত পরিচয় এক যুবতীর এমনই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে ঈশাননগরে প্রায় মজে যাওয়া নালা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিস। দেহ উদ্ধারের পর আশপাশের তিনটি স্পটকে ঘিরে রাখে পুলিস। ঘটনাস্থল থেকে একটি কাপড়ের ব্যাগও উদ্ধার করেছে পুলিস। যুবতীর দেহ উদ্ধার হলেও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
Advertisement
টেকরায়পুর গ্রাম পঞ্চায়েতের ঈশাননগরে রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ছোট্ট নালা রয়েছে। নালার বেশিরভাগ অংশই শুকিয়ে গিয়েছে। কোথাও গোড়ালি পর্যন্ত জল রয়েছে। এদিন দুপুরে মাঠে যাওয়ার সময় জলের মধ্যে কিছু একটা দেখতে পান এক মহিলা। কাছে গিয়ে তিনি দেখেন, ওই অল্প জলে ডুবে রয়েছে যুবতীর মাথা। একদিকের পাও জলে ডুবে রয়েছে। আর যে অংশ জলের উপরে ভাসছে, সেই অংশের মাংস কিছুতে খুবলে খেয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিস আসে। জল থেকে পুলিস মৃতদেহটি উদ্ধার করে। সেই সময় দেখা যায়, যুবতীর পরনে পাজামা রয়েছে। মাথা মোটের উপর অক্ষত রয়েছে। আর বুক, দুই হাত সহ একদিকের পায়ের বেশিরভাগ অংশের মাংস কিছুতে খুবলে খেয়েছে। ওই দৃশ্য দেখে অনেকেই শিহরিত হয়ে ওঠেন। মৃতদেহটিকে উদ্ধারের পাশপাশি নমুনা সংগ্রহের জন্য আশপাশে অভিযান চালায় পুলিস। সেই সময় ওই নালার পাশেই চাষের জমিতে একটি কাপড়ের ব্যাগ দেখতে পায় পুলিস। এরপরই পুলিসের তরফে ওই তথ্যপ্রমাণ সংরক্ষিত রাখার জন্য নালার ওই অংশ সহ মোট তিনটি জায়গা ঘিরে রাখা হয়।
এভাবে মাঠের মধ্যে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় শিহরিত বাসিন্দারা। স্থানীয়দের অনেকেই দাবি করেন, যুবতীকে খুন করে ওই নালায় ফেলে রাখা হয়েছে। পরে দেহাংশ খুবলে খেয়েছে শিয়াল-কুকুর।
স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, মৃতদেহটি ওই নালার পাশে পড়েছিল। আমাদের মনে হচ্ছে মঙ্গলবার রাতে ওই যুবতীকে কেউ মেরে নালার পাশে ফেলে দেয়। পরে শিয়ালে ওই যুবতীর বেশিরভাগ অংশই খুবলে খেয়েছে। তবে মুখটা খানিকটা অক্ষত রয়েছে। ওই যুবতীকে আমরা চিনি না। পুলিস পুরো বিষয়টা দেখছে।
যুবতীর গলায় কাটা দাগ থাকায় খুনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিসও। তদন্তকারীদের অনুমান, প্রথমে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। দেহ নালায় পড়ে থাকার সময় তাতে শিয়াল-কুকুরের আঁচড় লাগতে পারে। মৃতদেহটিতে খুব একটা পচন ধরেনি। তাই তাঁদের অনুমান একদিনের মধ্যেই পুরো ঘটনা ঘটে থাকতে পারে।
পুলিসের তরফে যুবতীর পরিচয় জানার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাপড়ের ব্যাগের সূত্র ধরেও পুলিস তদন্ত চালাচ্ছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটিকে খুন বলেই মনে হচ্ছে। তবে এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে।