Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে মিড ডে মিলে অনিয়মের অভিযোগ

ইসলামপুরে মিড ডে মিলে অনিয়মের অভিযোগ
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের অমলঝাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকার মধ্যে বচসায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ইসলামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী স্কুলে গিয়ে শিক্ষিকার অভিযোগ শোনেন। 
Advertisement
শোরগোলের সময় তৃণমূল যুব নেতা নুরনাইন রেজা স্কুলে পৌঁছন। তিনি বলেন, শিক্ষিকার মুখ থেকে টিআইসির বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক বিষয়ে অভিযোগ শুনি। ওই টিআইসি’র বদ঩লি চাই।
সহকারী শিক্ষিকা মৌমিতা ঘোষ বলেন, কত জন পড়ুয়া মিড ডে মিল খাচ্ছে, আর কতজনের উপস্থিতি দেখিয়ে এসএমএস পাঠানো হচ্ছে, তা আমার জানা নেই। তবে মনে হয়েছে মিড ডে মিল প্রকল্পে অস্বচ্ছতা আছে। তাই পড়ুয়াদের উপস্থিতির প্রমাণ করতে ভিডিও রেকর্ডিং করছিলাম। সেসময় টিআইসি আমাকে বাধা দিয়ে ধাক্কাধাক্কি করেছেন।
ভারপ্রাপ্ত শিক্ষক শুভদীপ চক্রবর্তীর দাবি, ২০১০ সাল থেকে সুষ্ঠুভাবে মিড ডে মিল পরিচালনা করে এসেছি। বিজেপি যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আছি বলে রাজনৈতিক চক্রান্ত করে এই অভিযোগ করা হয়েছে।
অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, শিক্ষিকাকে বলা হয়েছে লিখিত অভিযোগ জমা করতে। তারপর ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব। 
সম্পর্কিত সংবাদ