Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে ক্যারাটে প্রশিক্ষণ শুরু

ইসলামপুরে ক্যারাটে প্রশিক্ষণ শুরু
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুলিস জেলার উদ্যোগে এবার কিশোর-কিশোরীদের লন টেনিস ও ফুটবল খেলার প্রশিক্ষণ ও মেয়েদের সুস্বাস্থ্য ও আত্মরক্ষায় পারদর্শী করার লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হল শনিবার। তিস্তাপল্লির ক্যাম্পাসে দু’মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিস সুপার জবি থমাস, মন্ত্রী গোলাম রব্বানি, পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল প্রমুখ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১৪ বছর বয়সি ছেলে মেয়েদের জন্য লন টেনিস ও ফুটবল প্রশিক্ষণ এবং ৮ থেকে ১৮ বছরের মেয়েদের জন্য নিরস্ত্র যুদ্ধ (এক প্রকারের ক্যারাটে প্রশিক্ষণ) দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ