Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে জেসিবি ও ট্রাক্টর আটক

ইসলামপুরে জেসিবি ও ট্রাক্টর আটক
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জেসিবি ও ট্রাক্টর আটক করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বৃহস্পতিবার সকালে রানিনগর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও ইসলামপুর থানার পুলিস ইসলামপুরের গোয়াস কাজিপাড়ায় হানা দিয়ে সেগুলিকে আটক করে।
Advertisement
ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে খবর আসে গোয়াস কাজিপাড়ায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সেই খবর পেয়ে ইসলামপুর থানার পুলিসকে নিয়ে ওই এলাকায় হানা দেয় ব্লক ভূমিদপ্তর। সরকারি দপ্তরের আধিকারিকরা হানা দিচ্ছেন টের পেয়েই জেসিবি ও ট্রাক্টর ফেলে পালিয়ে যায় মাটি মাফিয়ারা। জেসিবি ও ট্রাক্টরটিকে আটক করা হয়।
রানিনগর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রুমা কুণ্ডু বলেন , ব্লকের বিভিন্ন জায়গায় মাটি কাটার ফলে ভূমিগত পরিবর্তন হচ্ছে। যেটা নিয়ে আমরা চিন্তিত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ