Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে গ্রামে যাচ্ছেন পুলিস আধিকারিকেরা

ইসলামপুরে গ্রামে যাচ্ছেন পুলিস আধিকারিকেরা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: দুয়ারে সরকারের ধাঁচে এবার ইসলামপুর পুলিস জেলায় চালু হয়েছে সমাধান কর্মসূচি। পুলিস আধিকারিকরা গ্রামে গিয়ে সহায়তা বুথ করছেন। জনগণের সমস্যা শুনে সেগুলি সমাধানের ব্যবস্থাও করছেন তাঁরা।
Advertisement
রবিবার ইসলামপুরের বলঞ্চা এলাকায় এরকম একটি বুথে উপস্থিত ছিলেন ডিএসপি সোমশুভ্র কাবরি, আইসি হিরক বিশ্বাস সহ অন্যরা। ডিএসপি বলেন, সুপারের নির্দেশে এই কর্মসূচি চালু হয়েছে। পুলিস জেলার প্রতিটি থানা এলাকার গ্রামে গ্রামে গিয়ে আধিকারিকেরা মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে সুসম্পর্ক গড়ে তোলা হবে। পুলিস সম্পর্কিত সমস্যা, অভিযোগের ক্ষেত্রে সম্ভব হলে সেখানে বসেই নিষ্পত্তি করা হবে। পুলিস সহায়তা বুথে স্থানীয়রা জিডি করতে পারবেন। এলাকার কিছু রাস্তাঘাটের সমস্যার কথা বাসিন্দারা জানিয়েছেন। সেগুলি আমরা প্রশাসনের কাছে পাঠিয়ে দেব।
সম্পর্কিত সংবাদ